রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৪ ইং
মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেড়পাড়া মন বলাকা ক্লাব ২-১ গোলে রায়পুর রাহি একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের সাইদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শহীদ আবু সাঈদ ক্লাবের সভাপতি মোহাম্মদ মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, পৌর বিএনপির সহসভাপতি হাবিব ইকবাল, হাজী মোহাম্মদ ফজলু খান, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত