শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বিসিডিএস ও ফারিয়ারের মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৪ ইং
মেহেরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বিসিডিএস ও ফারিয়ারের মতবিনিময় সভা

মেহেরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বিসিডিএস এবং ফার্মাসিউটিক্যাল প্রমোশনাল অফিসার, এরিয়া ম্যানেজারসহ জেলা বিসিডিএস-এর নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা বিসিডিএস-এর আহ্বায়ক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফুল দিয়ে ফার্মাসিউটিক্যাল প্রমোশনাল অফিসার, এরিয়া ম্যানেজারদের নবগঠিত জেলা বিসিডিএস আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা জানানো হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিসিডিএস-এর আহ্বায়ক রিনু। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিসিডিএস-এর কার্যনির্বাহী সদস্য কাজী খায়রুদ্দিন, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, সাবেক সহসভাপতি আব্দুল লতিফ, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রন, ফার্মাসিটিক্যালসের ম্যানেজার ফোরামের সভাপতি দোলন হোসেন, মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা বিসিডিএস-এর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও জেলা ফারিয়ার প্রতিনিধিগণ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ফার্মাসিটিক্যালসের ম্যানেজার ফোরামের সভাপতি দোলন হোসেন এবং জেলা বিসিডিএস-এর আহ্বায়ক রিনু। বক্তারা বলেন, ‘মেহেরপুর জেলা বিসিডিএস ও জেলা ফার্মাসিউটিক্যাল প্রমোশনাল অফিসারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।’ এছাড়াও তারা কোনো ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদাভাবে প্যাকেটজাত করে রাখার নির্দেশনা দেন এবং এসব ওষুধের রিপ্লেসমেন্টের জন্য কোম্পানির প্রতিনিধিদের তিন মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে বলেন। মেহেরপুর জেলার সকল ওষুধ ব্যবসায়ীসহ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এক মিলন মেলার আয়োজন করা হবে বলেও জানান তারা।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ