সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাপানিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চিৎলা ইউপি সদস্যদের ঘোষণাপত্র

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৭ ইং
হাপানিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চিৎলা ইউপি সদস্যদের ঘোষণাপত্র
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার হাপানিয়ায় ঈদের দিন দু’পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় চিৎলা ইউপি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। তারা নোটারি পাবলিকের কার্যালয়ে ঘোষণাপত্র পাঠ করে স্বাক্ষর করেন। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন অর্থাৎ ঈদের দিন সকাল ৮টার সময় চিৎলা ইউপি চেয়ারম্যান তার নিজ গ্রাম কয়রাডাঙ্গার পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন। সাড়ে ৮টার দিকে ঈদগাহ মাঠে গ্রামের উন্নয়ননহ সকলের মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনায় বক্তব্য প্রদান করেন। যা এলাকার সকলেই দেখেছে। তিনি হাপানিয়া গ্রামের মারামারির ঘটনায় জড়িত নন এবং ওই দিন ঘটনাস্থলেও ছিলেন না। ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, সংরক্ষিত সদস্য রুশিয়া খাতুন, আরজিনা খাতুন, ফাতেমা খাতুন, সদস্য শমসের আলী, তৌহিদুল ইসলাম মল্লিক, নিজাম উদ্দীন, লিয়াকত আলী, আকরামুল হক, জহুরুল ইসলাম, শুকুর আলী ও আ. রশিদ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়