দর্শনায় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৭
ইং
দর্শনা অফিস: দর্শনায় ইয়াবা ও মোটর সাইকেলসহ দুইজনকে আটক করেছে পুলিম। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা ভেমরুলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে হাফিজুর রহমান (৪২) ও জয়রামপুর গ্রামের আনছার আলীর ছেলে কামরুজ্জামান (৩৪)। গতরাত ৮টার দিকে দর্শনা পরানপুর-রেলগেট সড়কের পুকুর পাড় থেকে তাদের দুজনকে ২০পিচ ইয়াবা ও ব্লু রং এর চায়না হান্ড্রেন মোটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা থানায় প্রেরণ করেন পুলিশ। দর্শনা শহরের পরানপুরসহ বিভিন্ন গ্রামে ইয়াবা এখন ছড়াছড়ি। যত্রতত্র ইয়াবা পাওয়া যাচ্ছে। ফলে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও কলেজ পড়–য়া ছেলেরা এখন ইয়াবা আসক্ত হয়ে পড়েছে। স্থানীয় লোকজনের দাবী ইয়াবাসহ সকল মাদকদ্রব্য প্রতিরোধে প্রশাসনের জোর তৎপরতা জরুরী।
কমেন্ট বক্স