বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর গঙ্গাদাশপুর সুপার সিক্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৪ ইং
জীবননগর গঙ্গাদাশপুর সুপার সিক্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‘মাদক ছাড়ো, কলম ধরো, মাদকমুক্ত সমাজ গড়ো’ প্রতিপাদ্যে জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর সুপার সিক্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর যুব সমাজের আয়োজনে গঙ্গাদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, মশিউর রহমান, আল মামুন, সাংবাদিক মিঠুন মাহমুদ, রাজন হোসেন, রিদয়, রাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্ত ও ইলিয়াস হোসেন। উল্লেখ্য, এই টুর্নামেন্টের মাধ্যমে গঙ্গাদাশপুর এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে উৎসাহিত করা হচ্ছে এবং সুস্থ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমার যোগদান