আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, ঠিকাদার আবু সাঈদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, খাইরুল হক, প্রচার সম্পাদক বাবলুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আ. খালেক, জেলা যুবদলের সদস্য শামীম হোসেন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুল হাসান সজল প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন