হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ে ভবন নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2024-10-31 ইং
হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ে ভবন নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, ঠিকাদার আবু সাঈদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, খাইরুল হক, প্রচার সম্পাদক বাবলুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আ. খালেক, জেলা যুবদলের সদস্য শামীম হোসেন, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুল হাসান সজল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)