ইউসুফ আলীর মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০১৭
ইং
আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মোড়ভাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহে.....রাজেউন)। গতকাল শনিবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ৭১’র এই বীর যোদ্ধাকে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের ইউসুফ আলী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল শনিবার সকাল ৭টার দিকে তিনি মারাত্মক অসুস্থাবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার নবাগত ইউএনও রাহাত মান্নান, আলমডাঙ্গা থানার এসআই জিয়া, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, আবুল কাশেম, এ্যাডভোকেট মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সদু, হিরোক, শিলু মতিউল, হামজাল, মহিনুল, রবিউল মেম্বার, বজলুর রহমান, নুর মোহাম্মদ, নাজিম উদ্দিন প্রমূখ। জানাযা পরিচালনা করেন মহিউদ্দিন মাষ্টার।
কমেন্ট বক্স