সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের সাধুহাটিতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০১৭ ইং
ঝিনাইদহের সাধুহাটিতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১
আফজালুল হক: ঝিনাইদহ সাধুহাটিতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রেহেনা খাতুন (২৭) নামের এক গৃহবধু গুরুতর আহত হে ছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। আহত রেহেনা খাতুন ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বিল্লীপাড়ার মহিরউদ্দীনের স্ত্রী। জানা গেছে, গতকাল দুপুরে রেহেনার একটি ছাগল তারই বড় জা’ হাফিজা খাতুনের ধান উঠানে শুকাতে দিলে তার কিছু অংশ খেয়ে ফেলে। এরই জের ধরে রেহেনার সাথে হাফিজার বাকবিতন্ডা শুরু হয়। হাফিজা ক্ষিপ্ত হয়ে রেহেনাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ও ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে রেহেনা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রেহেনা সংজ্ঞাহীন অবস্থায় ছিলো। তবে রেহেনার পরিবারের পক্ষ থেকে মিমাংশার চেষ্টা চলছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়