রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্মাণ কাজ পরিদর্শন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০১৭ ইং
নির্মাণ কাজ পরিদর্শন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার
নাটুদাহ আট শহীদ স্মৃতি কমপ্লেক্সের সীমানা প্রাচীর কার্পাসডাঙ্গা অফিস: নাটুদাহ আট শহীদ স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শনসহ কমপ্লেক্স ভবনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের মাননীয় হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি আটশহীদ স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শনসহ কমপ্লেক্স ভবনের সীমানা প্রাচীর নির্মান কাজ ঘুরে দেখেন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় তিনি নেতাকর্মীদের সার্বিক খোজখবরসহ সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউপি চেয়ারম্যান আ. আজিজ, কার্পাসডাঙ্গা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আ. লীগের প্রানপুরুষ শওকত আলী, নাটুদাহ ইউনিয়ন আ: লীগ নেতা ইয়াসনবী তরফদার, আ. লীগ নেতা গোলাম রসুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজেদুল বিশ্বাস মিঠু, যুবলীগ নেতা আ: হাকিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়