রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুকুর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় জরিমানা

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০১৭ ইং
পুকুর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় জরিমানা
চুয়াডাঙ্গার বেগমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে পুকুর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। গতকাল দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা বেগমপুর ইউনিয়নে ফরশেদপুর গ্রামের নুর মোহাম্মাদের ছেলে মুনছুর আলী (৬০) অনেক দিন থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছি। এই গোপন সংবাদ ভিত্তিতে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মৃনাল কান্তি দে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বালি উত্তোলনকারীকে চুয়াডাঙ্গা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯/২ ধারা মোতাবেক) ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা নগদ পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বেগমপুর পুলিশ ক্যাম্পের এএসআই জনাব আ. হামিদ খাঁন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়