শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২৪ ইং
মেহেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এই বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মারা যাওয়া দুজন হলেন- দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাফিজ হোসেন (২৩) এবং সোনাপুর গ্রামের আব্দুর রশিদ। আহত হয়েছেন সোনাপুর গ্রামের আব্দুল মান্নান। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে আকস্মিক বৃষ্টি শুরু হয় মেহেরপুরের কিছু গ্রামে। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এসময় সদর উপজেলার দফরপুর গ্রামের রাফিজ মাঠে যান কবুতরের খোঁজে। সন্ধ্যার পর তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। অপর দিকে, একই উপজেলার সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুর রশিদ ও আব্দুল মান্নান। এসময় বজ্রপাতে আব্দুর রশিদের মৃত্যু হয় এবং আব্দুল মান্নান আহত হন। পরে স্থানীয়রা আব্দুল মান্নানকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মেহেরপুর সদর থানার ওসি মো. আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ