শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৪ ইং
গাংনীতে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপ নামের একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলা শহরে অবস্থিত এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, স্বপ্ন সুপার শপে কিছু পণ্যের মোড়কে এম এন ট্রেডার্সের ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্যগুলো বিক্রয় করা হচ্ছিল। যার কোনো ঠিকানা নেই। ভোক্তাদের ঠকানো হচ্ছিল। এ কারণে অভিযান চালিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা প্রতিষ্ঠানের মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ