প্রায় সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার : মাদকব্যবসায়ী খলিল আটক
- আপলোড তারিখঃ
২২-০৯-২০১৭
ইং
চুয়াডাঙ্গার বসুভান্ডারদহ ও বোয়ালিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযান
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার বসুভান্ডারদহ ও বোয়ালিয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় খলিল নামের এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আসলাম হোসেন জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার বসুভান্ডারদহ গ্রামের নবিছদ্দিনের ছেলে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী খলিলের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর তল্লাশী করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকব্যবসায়ী খলিলকে আটক করে। এরপর বোয়ালিয়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে হাসেম আলীর বাড়ীতে আভিযান চালিয়ে তার ঘর থেকে ৩শ’ গাজা উদ্ধার করলেও হাসেম কৌশলে সটকে পড়ে। এসময় আরো উপস্থিত ছিলেন এসআই আবুল কালাম আজাদ, এএসআই আকবর হোসেনসহ স্থানীয় পুলিশ সদস্যরা। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, খলিল এলাকার একজন বড় মাপের মাদক ব্যবসায়ী তাকে গ্রেপ্তার করায় এলাকায় মাদক ব্যবসা বন্ধ হবে। উদ্ধারকৃত ৭ কেজি ৩শ’ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কমেন্ট বক্স