শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৪ ইং
গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের সিনেমা হলপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মাহাবুবুর রহমান মজনুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চৌগাছা ঈদগাহ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনারের নের্তৃত্বে ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। গত শুক্রবার বিকেলে সিনেমাহল পাড়ার নিজ বাড়িতে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন মাহাবুবুর রহমান। জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধাকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। গাংনী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে চৌগাছা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলীসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ