রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসায় ফুটবল টুর্নামেন্ট

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২৪ ইং
দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসায় ফুটবল টুর্নামেন্ট

দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দর্শনা কেরুজ বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মাদ্রাসার দশম শ্রেণিকে ৪-২ গোলে হারিয়ে ফাজিল একাদশ জয়লাভ করে। পুরো খেলায় ড্র হওয়া পরে টাইব্রেকারে ৪-২ গোলে ফাজিল একাদশ জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দর্শনার ক্রীড়াঙ্গনের একজন প্রবীণ খেলোয়াড় গিয়াস উদ্দিন পিনা। এসময় তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তাই আসুন মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি। আমাদের দর্শনা যেহেতু সীমান্তবর্তী ও মাদকপ্রবণ এলাকা, তাই আমাদের উচিত আমাদের সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা।
উক্ত খেলায় মাদ্রাসার প্রভাষক আব্দুর রশিদের প্রাণবন্ত উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক আরিফুজ্জামান আরিফ, জগলুল হায়দার আফ্রিক, আবুল হোসেন, সাদিকুর রহমান, মাহবুবুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। টুর্নামেন্ট পরিচালনা করেন মাওলানা মনজুর আহমেদ, লিনা পারভীন, জাহাঙ্গীর আলম, বায়েজিদ হোসেন কাফফি, নুরুল আমিন ও রিয়াদ হোসেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত