শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিসিডিএসের আহ্বায়ক কমিটির সভা

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৪ ইং
মেহেরপুরে বিসিডিএসের আহ্বায়ক কমিটির সভা

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে লাইফ কেয়ার ডি ল্যাবের অফিসকক্ষে এ কার্যনির্বাহী সভার আয়োজন করা হয়। কার্যনির্বাহীর সভায় আহ্বায়ক রিনুর সভাপতিত্বে আলোচ্য বিষয় তুলে ধরাসহ, সাবেক কমিটির কাছ থেকে হিসাব বিবরণী নেওয়া, মেহেরপুর জেলার তিন উপজেলায় নতুন করে আহ্বায়ক কমিটি গঠন, মেহেরপুর জেলার ওষুধ ব্যবসায়ীদের কোনো সমস্যা থাকলে আহ্বায়ক রিনুর সাথে মোবাইলে (০১৭১১-৩১২২৩৫) যোগাযোগ করা ও হালনাগাদ ভোটার তালিকা করা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক রিনু, কার্যনির্বাহী সদস্য কাজী খয়রুদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন, ইমন বিশ্বাস, বেনজীর আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ