রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৩’শ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০১৭ ইং
আলমডাঙ্গায় ৩’শ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ক্যানেলপাড়ার মাদকব্যবসায়ী মিন্টুকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মিন্টুকে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। জানা যায়, চুয়াডাঙ্গা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ২টার দিকে আলমডাঙ্গা ক্যানেলপাড়ার হাইদার আলীর ছেলে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী মিন্টুকে (৩৫) মাদক বিক্রয় কালে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে নিয়ে যায়। তাকে ২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে মিন্টুর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আজ তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়