প্রতিবেদক, মেহেরপুর সদর:
মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মেহেরপুরের সুইট মাহমুদ (২৮) ও আশিকুর রহমান (২৭)।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগের ৫০-৬০ জন কর্মী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২৮ আগস্ট শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কনি মিয়া।
সমীকরণ প্রতিবেদন