শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৪ ইং
গাংনীতে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ একজন আটক

মেহেরপুরের গাংনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১২) অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ রাহিবুল ওরফে রাকিব (৩৪) নামের একজনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর থেকে তাকে আটক করা হয়। রাকিব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আক্তারুলের ছেলে।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে র‌্যাব—১২, এর সিপিসি—৩, মেহেরপুর কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা। রাকিব ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক এনে দেশের পার্শ্ববর্তী জেলায় বিক্রি করে থাকেন। এমনকি ঢাকাতেও গাঁজার চালান পাঠান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যবসার সাথে জড়িত মূল হোতার নামও বলেছেন রাকিব। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ