রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্র শিলনের করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৭ ইং
স্কুলছাত্র শিলনের করুণ মৃত্যু
চুয়াডাঙ্গার জয়রামপুরে বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে স্কুলের ছাদ থেকে পড়ে এনামুল হক শিলন নামে ৮ম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। এনামুল হক শিলন একই উপজেলার হোগলডাঙ্গা গ্রামের খোকন আলীর ছেলে ও দামুড়হুদা পাইলট হাই স্কুলের ছাত্র। সে জয়রামপুর নানার বাড়ীতে থেকে লেখাপড়া করতো। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান  জানান, এদিন  দুপুরে শিলন স্কুলের কার্ণিস বেয়ে পাশের একটি গাছে ওঠার চেষ্টা করে। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, থানার পুলিশ উপ-পরিদর্শক তপনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলে। মারা যাওয়া শিলনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে দাফনের জন্য দিয়ে দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়