রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি নিয়ে কর্মশালা শুরু

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি নিয়ে কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি নিয়ে তিনদিনব্যাপি এক কর্মশালা মঙ্গলবার সকালে শুরু হয়েছে। চুয়াডাঙ্গার বড় বাজার সত্য নারায়ন মন্দিরে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। কর্মশালায় ৫০ জন হিন্দু পুরহিতকে তিনদিনব্যাপি প্রশিক্ষণ দেওয়া হবে। আগামি বৃহস্পতিবার সমাপনি দিনে সনদপত্র ও সম্মানিভাতা প্রদান করা হবে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার বড় বাজার সত্য নারায়ন মন্দিরে কর্মশালা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা কানাই লাল কুন্ডু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু। তিন দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় চুয়াডাঙ্গা জেলার ৫০ জন হিন্দু পুরোহিত অংশ নেন। আগামি বৃহস্পতিবার সমাপনী দিনে অংশগ্রহণকারি প্রত্যেককে সনদপত্র ও সম্মানিভাতা প্রদান করা হবে। কর্মশালা প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, এ কর্মশালার মাধ্যমে হিন্দু আইন ও পুজা পদ্ধতি বিষয়ে অংশগ্রহণকারি পুরোহিতরা নিজেদের আরো বেশি সমৃদ্ধ করতে পারবেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়