মেহেরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় টিটিসির সভাকক্ষে বিদেশ গমনেচ্ছু প্রি—ডিপার্চার ওরিয়েন্টেশনের প্রশিক্ষণার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও টিটিসির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক শামীম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন ও বিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আলামিন হোসেন।
সেমিনারে বক্তারা বলেন, প্রবাসীদের জন্য সরকারিভাবে বিভিন্ন সুযোগ—সুবিধা আছে। আপনারা নিজেকে দক্ষ হিসেবে তৈরি করে প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে জেনে বুঝে বিদেশ গেলে সেটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।
সমীকরণ প্রতিবেদন