শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
মেহেরপুরে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। গতকাল রোববার বিকেল চারটার দিকে মেহেরপুর সদর উপজেলার পিটিআইয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের মেহেরপুর সমন্বয়ক আখতারুজ্জামান হীরা। আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক শেখ রাসেল, হাবিব আহসান ও আফরোজা আক্তার। এসময় বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানান। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ