সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের বিক্ষোভ ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৪ ইং
সরোজগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের বিক্ষোভ ও সমাবেশ

প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে অব্যহত সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলটি সরোজগঞ্জ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়ক ঘুরে তেঁতুল শেখ কলেজের মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি, হয়রানির রুখে দাঁড়াতে ছাত্রসমাজ সবসময় প্রস্তুত রয়েছে। তারই অংশ হিসেবে ছাত্রসমাজের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ করা হয়েছে।



কমেন্ট বক্স