ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে অব্যহত সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলটি সরোজগঞ্জ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সড়ক ঘুরে তেঁতুল শেখ কলেজের মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন, সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি, হয়রানির রুখে দাঁড়াতে ছাত্রসমাজ সবসময় প্রস্তুত রয়েছে। তারই অংশ হিসেবে ছাত্রসমাজের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ করা হয়েছে।
