রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১২ টি গাড়ির বিরুদ্ধে মামলা : জরিমানা : হাইড্রোলিক হর্ণ জব্দ

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৭ ইং
১২ টি গাড়ির বিরুদ্ধে মামলা : জরিমানা : হাইড্রোলিক হর্ণ জব্দ
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের জাফরপুর মোড়ে বেপরোয়া যান চলাচল, লাইসেন্স-ড্রাইভিং লাইসিন্স ব্যতীত গাড়ীচালনা, অবৈধ অবকাঠামো সংযুক্ত, নিষিদ্ধ হর্ণ কিংবা শব্দ সৃষ্টিকারী যন্ত্রলাগান ও ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টা থেকে প্রায় দু’ঘন্টাব্যাপী জেলা প্রশাসন কতৃক এ অভিযান পরিচালিত হয়। এ সময় অন্তত ১২টি ট্রাক, মিনিট্রাক, বাস, কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ১৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩ এর বিভিন্ন ধারায় জরিমানা/অর্থদন্ডের রায় দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। বাস-ট্রাকে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রলাগান ও ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও অভিযানকালে প্রায় ১৮ টি গাড়ীতে নিষিদ্ধ হর্ণ (হাইড্রোলিক) পাওয়া গেলে তাও খুলে নেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়