শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৪ ইং
মেহেরপুরে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ শামিমুল আজিম রাজ এবং জাহিদ হাসান নামের দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর বুড়িপোতা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক শামিমুল রাজ মেহেরপুর পৌর শহরে শিশুবাগানপাড়ার মাসুদ বিশ্বাসের ছেলে এবং জাহিদ হাসান বোশপাড়ার মুসলিম বিশ্বাসের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে সঙ্গীয় উপপরিদর্শক মদনমোহন, রফিকুজ্জামান, রুহুল আমিন, সুজন আলী, রাজু আহমেদসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা বাজিতপুর সড়কে অভিযান পরিচালনা করে। এসময় বুড়িপোতা উত্তরপাড়া জামাত আলীর বাড়ির নিকট থেকে মোটরসাইকেল আরোহী শামিমুল আজিম রাজ এবং জাহিদ হাসানকে থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেহে তল্লাশী চালালে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও উদ্ধারকৃত হেরোইন জব্দ করা হয়। এ ঘটনার গতকালই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর থানায় মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ