রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনে দূর্ভোগ

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবনে দূর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: ভ্যাপসা গরমের সাথে অসহনীয় লোডশেডিংয়ে চুয়াডাঙ্গার জনজীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ। সেই সাথে বিদ্যুতের অভাবে কলকারখানায় উৎপাদনও ব্যহত হচ্ছে এবং শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পড়তে যেয়ে পড়ছে নানা বিড়ম্বনায়। বিদ্যুতের এই সমস্যা দীর্ঘদিন থেকে চললেও কর্তৃপক্ষের ভাষ্য সরবরাহ কম হওয়ায় এই লোডশেডিং-এর সমস্যা দেখা দিয়েছে । জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই অসহনীয় লোডশেডিং দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে চাহিদা মাফিক সরবরাহ না আসলে লোডশেডিং অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গা জেলায় সর্বমোট বিদ্যুতের চাহিদা ১৪ মেগাওয়াট সেখানে সরবরাহ পাওয়া যায় কখনো ১০ আবার কখনো কখনো ৬ মেগাওয়াট সরবরাহ দেওয়া হচ্ছে। এই স্বল্প সরবরাহতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ৪টি ইউনিটে বিদ্যুত বন্টন করা হয়। যা অনেক সময় একটি ইউনিট বন্ধ রেখে অন্য ইউনিটে বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে গেলে কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টার ব্যবধান দেখা দেয়। সর্বশেষ কর্তৃপক্ষের ভাষ্য চাহিদা অনুযায়ী ১৪ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ পেলে অসহনীয় লোডশেডিং থেকে জনজীবন রেহাই পাবে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়