মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর ইউএনওর বদলির আদেশ এক দিন পর স্থগিত

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং
গাংনীর ইউএনওর বদলির আদেশ এক দিন পর স্থগিত

বদলির প্রজ্ঞাপন জারির একদিন পর মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার বদলির আদেশ আপাতত স্থগিত করা হয়েছে। গত বুধবার আগের দিনের বদলির আদেশ স্থগিত করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
ইউএনও প্রীতম সাহা গত বছরের ৯ অক্টোবর গাংনীতে যোগদান করেন। প্রায় এক বছরের মাথায় গত মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকেসহ ৪৭ জনকে বদলি করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, গত মঙ্গলবার আমার বদলির আদেশ হয়েছিল। পরের দিন বুধবার সেই আদেশ স্থগিত করে আবার নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই বদলির প্রজ্ঞাপনে আমার নাম নেই। সরকারি যখন যে আদেশ আসবে, সেটি মানতে আমরা বাধ্য।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো