শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং
মেহেরপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

বাংলাদেশ ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ড. শহীদ সামসুজ্জোহা পার্কে এ গণসমাবেশের আয়োজন করা হয়। দলটির মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য ইমরান হোসাইন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে চালানো গণহত্যার বিচার করতে হবে। দূর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। ইমরান হোসাইন, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সংখ্যানুতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি করেন। সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি আশরাফ শাহজাহান, উলামা মাশায়েখ পরিষদের সভাপতি লিয়াকত খানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ