রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৮ পিস ইয়াবাসহ দু’জন আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৭ ইং
দর্শনার ঈশ্বরচন্দ্রপুর থেকে ৮ পিস ইয়াবাসহ দু’জন আটক
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ পিচ ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলেন শ্যামপুর উত্তরপাড়ার বাবলু মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯) ও একই পাড়ার আবু সিদ্দিকের ছেলে বাপ্পি মিয়া (১৯)। গতকাল বিকাল ৩টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের এএসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর ছ’মিলের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় একটি এ্যাপাচি আরটিআর লাল রং এর মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী মেহেদির প্যান্টের পকেট থেকে ৪পিস ও বাপ্পির পরিহিত প্যান্টের পকেট থেকে ৪পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে। পুলিশ জানায়, গতকাল রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয় এবং দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়