দামুড়হুদার জুড়ানপুরে গরু চুরির হিড়িক : ছয়দিনে ৮টি ষাঁড় চুরি!
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০১৭
ইং
ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ী, রামনগর ও গোপিনাথপুর গ্রামে গত কয়েকদিনে আটটি ষাঁড় গরু চুরি হয়েছে। এর মধ্যে রামনগর হঠাৎপাড়ার করম আলী সদ্দারের ছেলে জামালের বাড়ির গোয়ালঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। জামাল জানান, রাত আনুমানিক দুইটার দিকে এ চুরির ঘটনা ঘটেছে। ষাঁড় দুটির আনুমানিক মুল্য এক লক্ষ টাকা। জানা যায়, একই গ্রামের জয়নাল মোল্লার ছেলে আ. মালেকের একটা মোটাতাজা ষাঁড় গরু চুরি হয়েছে। মালেক জানান, তার ষাঁড় গরুটি বেশ মোটাতাজা, যার আনুমানিক মুল্য এক লক্ষ টাকার উপরে। তিনি আরো বলেন, একই সময়ে দুই পাড়া থেকে তিনটা গরু চুরি হয়েছে। অন্যদিকে গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে গোপিনাথপুর গ্রাম থেকে দুইটা ষাঁড় গরু চুরি হয়েছে। একই ইউনিয়নের কলাবাড়ী গ্রাম থেকে গত বুধবার রাতে তিনটা ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। এ বিষযে দলিয়ারপুর ক্যাম্প ইনর্চাজ জানান, তাদের কাছে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে কোন অভিযোগ করেনি।
কমেন্ট বক্স