জীবননগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চায়টার জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাক শেখের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, মহিলা নেত্রী পেয়ারা বেগম, জীবননগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন