দামুড়হুদায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে আহত
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০১৭
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা শহরের খা পাড়ায় দামুড়হুদা দাখিল মাদ্রাসার ৫ম শেণীর ছাত্রী সোনিয়া খাতুনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা শাহিদা খাতুন (৩৫) কে পিটিয়েছে যুবলীগ কর্মি শাহিন ও তার ভাই আইন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে এঘটনা ঘটে। আহত শাহিদা খাতুন উপজেলার শহরের খা পাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে সোনিয়া খাতুন বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে একইপাড়ার আজিমউদ্দীনের ছেলে শাহিন তাকে উত্ত্যক্ত করে। সোনিয়া বাড়ি ফিরে ঘটনাটি মা শাহিদা খাতুনকে জানায়। এরপর শাহিদা খাতুন ঘটনাটি শাহিনের পরিবারকে জানায় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহিন ও তার ভাই আইন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় গতকাল বিকালে আহতের স্বামী জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় শাহিন ও তার ভাই আইনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স