রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধান ঝাড়া মেশিনে শিশু রাহাতের আংগুল বিচ্ছিন্ন

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৭ ইং
ধান ঝাড়া মেশিনে শিশু রাহাতের আংগুল বিচ্ছিন্ন
চুয়াডাঙ্গায় পিতা-মাতার অসাবধানতায় খেলতে গিয়ে বিপত্তি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জীবননগরে নারায়নপুর গ্রামে পিতা মাতার অসাবধানতায় ধান ঝাড়া মেশিনে রাহাত (২) নামের এক শিশুর ৩টা আংগুল কেটে শরির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুমুর্ষ অবস্থায় রাহাতকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশু রাহাত জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের দক্ষিনপাড়ার সাইফুলের ছেলে। জানা গেছে, গতকাল দুপুরে রাহাতের বাবা সাইফুল বাসার ভিতরে ধান ঝাড়ার মেশিনে ধান ঝাড়ে। মেশিন চলন্ত অবস্থায় রেখে কোন এক কাজে বাসার বাইরে যান। এ সময় শিশু রাহাত খেলতে খেলতে মেশিনের মধ্যে হাত দিলে তার বাম হাতের ৩টা আংগুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শিশু রাহাত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়