প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্র তুহিনের ১ মাসের কারাদ-
- আপলোড তারিখঃ
১৫-০৯-২০১৭
ইং
গাংনী মহিলা ডিগ্রী কলেজে ডিগ্রী পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ডিগ্রী পরিক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক ভূয়া পরীক্ষার্থীকে ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মহিলা ডিগ্রী কলেজে ডিগ্রী শেষ বর্ষের ভূগোল ও পরিবেশ (২য় পত্র) পরিক্ষা চলছিলো। এসময় গাংনী সরকারী ডিগ্রী কলেজের ছাত্র মিলন হোসেন স্থলে পরিক্ষা দিচ্ছিলেন তুহিন হোসেন। বিষয়টি বুঝতে পেরে এঘটনায় দোষি সাব্যস্ত হওয়ায় তুহিন হোসেনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। দন্ডপ্রাপ্ত তুহিন হোসেন (২৪) গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের বাবুর ছেলে।
কারাদন্ডের পূর্বে তুহিন হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, গাংনী পৌর এলাকার ৮নং ওয়ার্ড এলাকাধীন বাগানপাড়ার গোলাম হোসেনের ছেলে মিলন হোসেন ভারতে আছে। ফলে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেয় তুহিন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান জানান, গাংনী মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে জনৈক মিলন হোসেনের পরিবর্তে তুহিন হোসেন ডিগ্রী শেষ বর্ষের ভূগোল ও পরিবেশ (২য় পত্র) বিষয়ে ইমপ্রুব পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করে এ কারাদন্ড প্রদান করা হয়। মিলন হোসেনের রোল নং ৫২০৭২৬৫, রেজিঃ নং-২৯৭২০২০। গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু ও রফিকুল ইসলাম জানান, মিলন হোসেন গাংনী সরকারী ডিগ্রী কলেজের ছাত্র এবং তুহিন হোসেন সম্প্রতি গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। অর্নাস ভর্তি হবে বলে প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
কমেন্ট বক্স