রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা
দামুড়হুদায় আইন-শৃঙ্খলা নারী-শিশু নির্যাতন ও দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আইন শৃঙ্খলা, নারী-শিশু নির্যাতন ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়াম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম ইমদাদুল হক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবীর (ইউসুফ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, হাউলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান শাহা এনামুল করিম ইনু, দামুড়হুদা বয়েজ পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, বিজিবির প্রতিনিধি, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারন সম্পাদক শামসুজ্জোহা পলাশ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জসিমসহ সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়