শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চৌগাছা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান বাবলু সাহারবাটি ইউনিয়নের ভোমরদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেমের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নামে নাশকতার অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে। যার মামলা নম্বর ২০। তারিখ ১২-১১-২০২৩ইং। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ