রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্য সহকারির সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ টিএইচও’র বিরুদ্ধে

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৭ ইং
স্বাস্থ্য সহকারির সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ টিএইচও’র বিরুদ্ধে
আলমডাঙ্গায় স্বাস্থ্য বিষয়ক সভায় ৫ মিনিট দেরিতে উপস্থিত হওয়ার অজুহাত তুলে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হারদী হাসপাতাল) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানার বিরুদ্ধে জেলা স্বাস্থ্য সহকারি এ্যাসোসিয়েশনের সভাপতির সাথে অসৗজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। উপজেলা টিএইচও ডা. মাসুদ রানার সভাপতিত্বে গত মঙ্গলবার সকাল ১০টায় যথারীতি সভা শুরু হয়। সভা শুরুর ৫ মিনিট পর উপস্থিত হন খাসকররা ইউনিয়নের স্বাস্থ্য সহকারি আনিসুজ্জামানসহ ৫ জন। আনিসুজ্জামান বাংলাদেশ স্বাস্থ্য সহকারি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি। আনিসুজ্জামান দাবি করেন, ৫ মিনিট দেরিতে উপস্থিত হওয়ার অজুহাত তুলে তার সাথে চাকরিবিধি বহির্ভূত চরম অসৌজন্যমুলক আচরণ করেন ডা. মাসুদ রানা। তাকে চেয়ারে বসতে নিষেধ করে চেয়ারের উপর দাঁড়িয়ে কথা বলতে বার বার কড়া ভাষায় নির্দেশ দেন টিএইচও। তিনি সে সময় তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে দাবি করে কিভাবে তারা চাকরি করবেন তা দেখে নেওয়ারও হুমকি দেন বলে জানিয়ে স্বাস্থ্য সহকারি আনিসুজ্জামান বলেন, তাদের ৫ জনের মাত্র ৫ মিনিট দেরি হয়। এতেই ক্ষিপ্ত হয়ে টিএইচও তার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে গালমন্দ করেন। আনিসুজ্জামান আরও বলেন, তিনি ২৬ বছর ধরে একনিষ্ঠভাবে চাকরি করছেন। আর টিএইচও হিসেবে চাকরি করছেন ১১ বছর। বয়সে আনিসুজ্জামান তার অনেক সিনিয়র দাবি করে বলেন, তিনি (টিএইচও) কোনভাবেই এমন খারাপ আচরণ করতে পারেন না। এত খারাপ আচরণ চাকরিবিধিমালা পরিপন্থি বলে দাবি করা হয়। স্বাস্থ্য সহকারি নূর আব্দুল্লাহ, হামজারুল ইসলাম, অহিদুজ্জামান, মাহমুদুল হাসান, হাশেম আলী সকলেই টিএইচও’র আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। এভাবে অসম্মানজনক আচরণ করা টিএইচও’র করা উচিত হয়নি বলে তারা উল্লেখ করেছেন। এমন অভিযোগ প্রসঙ্গে টিএইচও ডাক্তার মাসুদ রানা জানান, মাসিক মিটিং-এ তিনি উপস্থিত থাকার পরও মিটিং-এ যোগদান না করে অভিযোগকারি স্বাস্থ্য সহকারিসহ কয়েকজন আন্দোলন করছিলেন। বিষয়টি অসৌজন্যমূলক। সে কারণে তিনি রাগারাগি করেছেন, বকা দিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়