শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ২ ব্যবসায়ীর ৫৪ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৪ ইং
মেহেরপুরে ২ ব্যবসায়ীর ৫৪ হাজার টাকা জরিমানা


মেহেরপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর শহরের বিভিন্ন হোটেল ও দোকান তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযান সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের বড় বাজারের সন্তোষ বীজ ও খাদ্য ভান্ডারে মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি ও সংরক্ষণ রাখার প্রমাণ পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানের মালিক রিপন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরআগে শহরের হোটেল বাজারের রিতা স্টোরে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ