রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুপিয়ে জখম : ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০১৭ ইং
কুপিয়ে জখম : ছিনতাইয়ের অভিযোগ
চুয়াডাঙ্গায় দু’যুবককে পিটিয়ে ও শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দুই যুবককে কুপিয়ে জখম করেছে একদল যুবক। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠের অদুরে এঘটনা ঘটে। আহতরা হলেন, মেহেরপুর জেলার সিংহাটি গ্রামের পূর্বপাড়ার আনোয়ার হোসেনের ছেলে সজল (১৮) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বাহাদুর পাড়ার আবু শামা। জানা গেছে, গতকাল আবু শামা ও স্বজল চাদমারি মাঠ থেকে মোটরসাইকেল যোগে শান্তিপাড়া স্কুলমোড়ের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। চাদমারি মাঠ পার হলে তাদের গতিরোধ করে একদল যুবক। এসময় তারা পালানোর চেষ্টা করলে তাদেরকে তাড়িয়ে ধরে যুবকরা। সজলকে পিটিয়ে ও আবু শামাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক আবু শামাহ’র মাথাই ৪টি সেলাই দেয় এবং সজল প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তারা দুজনই বাড়ি ফিরে যায়। আহত আবুশামা বলেন, আমার নিকট থেকে একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও স্বজলের নিকট থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক বলেন, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মারামারি হয়েছে। তবে এব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেন নাই। তবে ছিনতায়ের কোন ঘটনা ঘটে নাই।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়