মেহেরপুরে অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইনসহ আরফিনা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে সদর উপজেলার বাজিতপুর-হরিরামপুর সড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আরফিনা খাতুন বাজিতপুর পূর্বপাড়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। জানা গেছে, গোপন সংবাদ পেয়ে গতকাল সকালে বাজিতপুর-হরিরামপুর সড়কের বাঁশবাগানের পাশের অপর একটি সড়কে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম। এসময় আরফিনাকে আটক করা হলে তার নিকট থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পরে আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরফিনার বিরুদ্ধে মামলা দেয়া হয়।
সমীকরণ প্রতিবেদন