শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৪ ইং
মেহেরপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মেহেরপুরের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুহু (৩৫) গ্রেপ্তার হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টারপাড়ার সাহাবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।

গ্রেপ্তার মো. নুহু মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। র‌্যাব-১২ এর সিপিসি-৩ মেহেরপুর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পেয়ে নুহুকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালায় র‌্যাব সদস্যরা। পরে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুহুকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ