শৈলকুপায় দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী
- আপলোড তারিখঃ
১২-০৯-২০১৭
ইং
আইনশৃঙ্খলা রক্ষার্থে জনপ্রতিনিধি ও রাজনীতিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় করেছে পুলিশ সুপার মিজানুর রহমান। রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, বাংলাদেশ কৃষক লীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম সাহাবউদ্দিন আহমেদ, শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, শৈলকুপা পৌর সভার মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুসহ শৈলকুপার ১৪ টি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মিজানুর রহমান তার বক্তৃতায় বলেন, ঝিনাইদহ জেলাকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। এতে অনেকটা সফলও হয়েছি। কিন্তু শৈলকুপায় নিয়মিত দলীয়, রাজনৈতিক ও সামাজিক কারণে হানা-হানি, মারামারি চলছে। এতে ওই উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হচ্ছে। তিনি বলেন, নিজেদের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দের নিরসন করতে হবে। নাহলে নিজেরাই ক্ষতিগ্রস্থ হবেন। শৈলকুপার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। তবেই শৈলকুপা উপজেলায় শান্তি ফিরে আসবে। তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন, আজকের পর থেকে যদি কেউ আইন শৃংখলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি যে দলেরই হউন না কেন। তাকে ছাড় দেওয়া হবে না। আগামীতে আর কোন দ্বন্দ, ফ্যাসাদের সাথে জড়িত না থাকার জন্য জনপ্রতিনিধিরা অঙ্গিকার বন্ধ হন। সেসময় তারা বলেন, শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেনের নিরপেক্ষতার কারণে আগের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি এখন অনেক ভালো। পুলিশের এই নিরপেক্ষ ভূমিকা বজায় থাকলে আর মারামারি, হানাহানি হবে না বলে আশা ব্যক্ত করেন তারা।
কমেন্ট বক্স