রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় জালিয়াতি চক্রের দু’সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জেল

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৭ ইং
শৈলকুপায় জালিয়াতি চক্রের দু’সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের জেল
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ভূমি অফিসের ডিসিআর রশিদ জালিয়াতি করে অর্থগ্রহণ করার অপরাধে শিমুল (২৪) ও শহিদুল ইসলাম (৫৫) নামে দুজনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) এসএম মুনিম আহমেদ লিংকন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তাদের নিকট থেকে জাল ডিসিআরের রশিদ ও সিল জব্দ করা হয়েছে। জানা যায়, বড়মৌকড়ি গ্রামের সাহেব আলী নামে এক কৃষকের নিকট থেকে ডিসিআর কেটে দেয়ার নামে ৩৪ হাজার টাকা নেন, সাতগাছি  গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, ডিসিআরের নকল কাগজ তৈরি করতে শৈলকুপার মজুমদার পাড়ার আমজাদ আলীর ছেলে শিমুলকে দেন ১৩ হাজার টাকা। দুজনে মিলে একটি নকল ডিসিআর তৈরি করে দেন বড়মৌকুড়ি গ্রামের সাহেব আলীকে। সাহেব আলী ভূমি অফিসে তা জমা দিলে জানতে পারেন, কাগজটি জাল! এরপর সাহেবের আলীর কথা অনুযায়ী শিমুল ও শহিদুল নামে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ¯^ীকার করেন জালিয়াতির কথা। ভ্রাম্যমাণ আদালত শিমুলকে ১৫ দিনের ও শহিদুলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ঘোষণা করেন। এদিকে কারাদন্ড প্রদানের সময় শহিদুল ইসলাম বলতে থাকেন, শিমুলের পিতা আমজাদ আলীই নকল ফরম তাকে দিয়েছিল। জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার ও তাদের মুখোশ উন্মোচন প্রয়োজন, এ দাবি এখন সকলের।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়