মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে শ্রমিকের কাজে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৭ ইং
ঝিনাইদহে শ্রমিকের কাজে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের শিকারপুর গ্রামে সোমবার সন্ধ্যায় প্রেম কুমার (১৭) নামে এক কলেজছাত্রের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নারিকেলবাড়িয়া আমেনা খাতুন অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রেম কুমার শিকারপুর গ্রামের রতন কুমার বিশ্বাসের ছেলে। হাসপাতাল সুত্রে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টার দিকে প্রেম কুমার ও তার ভাই দেব কুমার প্রতিবেশি কৃষ্ণ কুমারের ক্ষেতে শ্রমিকের কাজ করতে যায়। এ সময় বজ্রপাতে প্রেম কুমার আহত হয়। মৃত ভেবে তাকে শ্মশানে দাফন করতে গেলে নড়েচড়ে ওঠে। সন্ধ্যার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. রুম্মন তাকে মৃত ঘোষনা করেন। এদিকে কলেজছাত্র প্রেম কুমারের মৃত্যুতে তার পরিবার ও কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।


কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো