রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুই ফার্মেসী মালিককে ১৩ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০১৭ ইং
দুই ফার্মেসী মালিককে ১৩ হাজার টাকা জরিমানা
মেহেরপুরের বারাদীতে লাইসেন্সের মেয়াদ না থাকায় বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বারাদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে দুই ফার্মেসী মালিককে জরিমানা করেন আদালত। বারাদীর ওই দুটি ফার্মেসীর লাইসেন্সের মেয়াদ না থাকায় দুই মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে জানিয়া মেডিকোর মালিককে ১০ হাজার এবং সালেহা মেডিকোর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ সময় বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়