শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ নারী আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২৪ ইং
গাংনীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ নারী আটক

মেহেরপুরে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে রোজিনা খাতুন (২৫) নামের এক মাদক কারবারি আটক হয়েছে। এসময় তার নিকট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-১২ সদস্যরা। আটককৃত রোজিনা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামের খালপাড়ার হাসিবুল ইসলামের স্ত্রী।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপি গ্রামের বেলের মাঠপাড়ায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল। অভিযানে নারী মাদক কারবারি রোজিনা খাতুনকে আটক করা হলে তার নিকট থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। গতকালই আটককৃত রোজিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ