রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ আহত ২০

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০১৭ ইং
গাংনীতে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ আহত ২০
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহি বাস উল্টে নারী ও শিশুসহ ২২ যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডের অদূরে যাত্রীবাহী বাস উল্টে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দিক থেকে আসা আলহাজ পরিবহন যাত্রীবাহী বাস মেহেরপুরের দিকে যাচ্ছিলো। বাসটি বামন্দী শহরের বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় ওই বাসের অধিকাংশ যাত্রীই আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুঘর্টনার খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেছে এবং সব খোজখবর রাখা হয়েছে। কেউ মারাত্মক আহত হয়নি।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়